1. হযরত ইউনুস (আ.)-এর দোয়া: সংকট ও বিপদে
لَٓا اِلٰهَ اِلَّٓا اَنْتَ سُبْحَانَكَࣗ اِنّٖي كُنْتُ مِنَ الظَّالِمٖينَۚ
তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
সূত্র: আল-কুরআন — 21:87
2. হযরত নূহ (আ.)-এর দোয়া: অসহায় অবস্থায় সাহায্য
اَنّٖي مَغْلُوبٌ فَانْتَصِرْ
আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
সূত্র: আল-কুরআন — 54:10
3. হযরত ইয়াকুব (আ.)-এর নিবেদন: দুঃখ ও বেদনা
اِنَّـمَٓا اَشْكُوا بَثّٖي وَحُزْنٖٓي اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُونَ
আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জান না।
সূত্র: আল-কুরআন — 12:86
4. দুশ্চিন্তা ও অলসতা থেকে আশ্রয়
اَللّٰهُمَّ اِنِّي اَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ
হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অলসতা থেকে তোমার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Bukhari 6369
5. বিপদের সময়
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি মহান, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব।
সূত্র: হাদিস — Bukhari 6346; Muslim 2730
6. বিপদগ্রস্তের দোয়া
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! আমি আপনারই রহমতের আশা করি; সুতরাং চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না, আর আমার সকল বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
সূত্র: হাদিস — Abu Dawud 5090
7. বিপদে তাওহীদ
اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا
আল্লাহ, আল্লাহই আমার রব; আমি তাঁর সাথে কোনো কিছুকে শরিক করি না।
সূত্র: হাদিস — Abu Dawud 1525; Ibn Majah 3882
8. বিপদে পড়লে
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর বদলে আমাকে উত্তম কিছু দান করুন।
সূত্র: হাদিস — Muslim 918
9. ভয়ের সময়
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মোকাবিলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Abu Dawud 1537
10. কঠিনে সহজতা
اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়, আর আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন।
সূত্র: হাদিস — Ibn Hibban, Sahih 974; Ibn al-Sunni, 'Amal al-Yawm 351
11. সাধ্যের অতিরিক্ত বোঝা থেকে রক্ষা
رَبَّنَا لَا تُؤَاخِذْنَٓا اِنْ نَسٖينَٓا اَوْ اَخْطَاْنَاۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَٓا اِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذٖينَ مِنْ قَبْلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖۚ وَاعْفُ عَنَّا۠ وَاغْفِرْ لَنَا۠ وَارْحَمْنَا۠ اَنْتَ مَوْلٰينَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرٖينَ
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।
সূত্র: আল-কুরআন — 2:286
12. আল্লাহই আমার জন্য যথেষ্ট (নবী (সা.)-কে শেখানো)
حَسْبِيَ اللّٰهُؗ لَٓا اِلٰهَ اِلَّا هُوَؕ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظٖيمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।
সূত্র: আল-কুরআন — 9:129
13. হযরত মূসা (আ.)-এর দোয়া: কাজের সহজতা
رَبِّ اشْرَحْ لٖي صَدْرٖيۙ وَيَسِّرْ لٖٓي اَمْرٖيۙ
হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন।
সূত্র: আল-কুরআন — 20:25-26
14. হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া: একাকী না থাকা
رَبِّ لَا تَذَرْنٖي فَرْداً وَاَنْتَ خَيْرُ الْوَارِثٖينَۚ
হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
সূত্র: আল-কুরআন — 21:89