1. হযরত আইয়ুব (আ.)-এর দোয়া: আরোগ্য ও রহমত
اَنّٖي مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمٖينَۚ
আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।
সূত্র: আল-কুরআন — 21:83
2. অসুস্থের আরোগ্যের দোয়া
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
হে আল্লাহ, মানুষের রব! কষ্ট দূর করে দিন, তাকে আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যদাতা; আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই — এমন আরোগ্য যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।
সূত্র: হাদিস — Bukhari 5743; Muslim 2191
3. হযরত জিবরাঈল (আ.)-এর রুকইয়া
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি, তোমাকে কষ্টদায়ক সবকিছু থেকে, প্রত্যেক আত্মা অথবা হিংসুক চোখের অনিষ্ট থেকে। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি।
সূত্র: হাদিস — Muslim 2186
4. রোগী দেখতে গেলে (৭ বার)
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
আমি মহান আরশের রব মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে আরোগ্য দান করেন।
সূত্র: হাদিস — Abu Dawud 3106; Tirmidhi 2083
5. ব্যথার স্থানে হাত রেখে
بِاسْمِ اللَّهِ (ثَلاَثًا)، أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (سَبْعَ مَرَّاتٍ)
(ব্যথার স্থানে হাত রেখে তিনবার) বিসমিল্লাহ। (সাতবার) আমি যা অনুভব করি ও যার আশঙ্কা করি তার অনিষ্ট থেকে আল্লাহ ও তাঁর কুদরতের আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 2202
6. দেহ, শ্রবণ ও দৃষ্টির সুস্থতা
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিতে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। (সকাল-সন্ধ্যা তিনবার করে)
সূত্র: হাদিস — Abu Dawud 5090
7. কঠিন রোগ থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
হে আল্লাহ! আমি শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠরোগ এবং সকল মন্দ রোগ থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Abu Dawud 1554; Nasa'i 5493
8. রোগীকে সান্ত্বনা
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
কোনো ক্ষতি নেই, ইনশাআল্লাহ (এ অসুস্থতা গুনাহ থেকে) পবিত্রতা।
সূত্র: হাদিস — Bukhari 3616, 5656
9. ক্ষমা ও নিরাপত্তা
اَللّٰهُمَّ اِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِ
হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই।
সূত্র: হাদিস — Ibn Majah 3871