1. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: পিতা-মাতা ও মুমিনদের জন্য
رَبَّـنَا اغْفِرْ لٖي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنٖينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُࣖ
হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
সূত্র: আল-কুরআন — 14:41
2. হযরত নূহ (আ.)-এর দোয়া: পিতা-মাতা ও মুমিনগণ
رَبِّ اغْفِرْ لٖي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِناً وَلِلْمُؤْمِنٖينَ وَالْمُؤْمِنَاتِؕ
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন।
সূত্র: আল-কুরআন — 71:28
3. পিতা-মাতার জন্য রহমত
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانٖي صَغٖيراًؕ
হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
সূত্র: আল-কুরআন — 17:24
4. চোখ জুড়ানো পরিবার
رَبَّـنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقٖينَ اِمَاماً
হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
সূত্র: আল-কুরআন — 25:74
5. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: সৎ সন্তান
رَبِّ هَبْ لٖي مِنَ الصَّالِحٖينَ
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
সূত্র: আল-কুরআন — 37:100
6. হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া: পবিত্র সন্তান
رَبِّ هَبْ لٖي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةًۚ اِنَّكَ سَمٖيعُ الدُّعَٓاءِ
হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
সূত্র: আল-কুরআন — 3:38
7. কৃতজ্ঞতা ও নেক সন্তান
رَبِّ اَوْزِعْنٖٓي اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتٖٓي اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحاً تَرْضٰيهُ وَاَصْلِحْ لٖي فٖي ذُرِّيَّتٖيۚ اِنّٖي تُبْتُ اِلَيْكَ وَاِنّٖي مِنَ الْمُسْلِمٖينَ
হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের শোকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম।
সূত্র: আল-কুরআন — 46:15
8. হযরত লূত (আ.)-এর দোয়া: পরিবারের মুক্তি
رَبِّ نَجِّنٖي وَاَهْلٖي مِمَّا يَعْمَلُونَ
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 26:169