1. সব ক্ষতি থেকে সুরক্ষা
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছু ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
সূত্র: হাদিস — Abu Dawud 5088; Tirmidhi 3388
2. অনিষ্ট থেকে সুরক্ষা
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয় চাই তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।
সূত্র: হাদিস — Muslim 2708
3. শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় (নবী (সা.)-কে শেখানো)
رَبِّ اَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطٖينِۙ وَاَعُوذُ بِكَ رَبِّ اَنْ يَحْضُرُونِ
হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
সূত্র: আল-কুরআন — 23:97-98
4. আমার কৃতকর্মের অনিষ্ট থেকে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
হে আল্লাহ! আমি যা করেছি তার অনিষ্ট থেকে এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 2716
5. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: ফিতনা থেকে সুরক্ষা
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذٖينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنْتَ الْعَزٖيزُ الْحَكٖيمُ
হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূত্র: আল-কুরআন — 60:5
6. অনুপকারী জ্ঞান থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা বিনয়ী হয় না, এমন নফস থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না।
সূত্র: হাদিস — Muslim 2722
7. জাহান্নাম থেকে সুরক্ষা
رَبَّـنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَࣗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَاماًࣗ اِنَّهَا سَٓاءَتْ مُسْتَقَراًّ وَمُقَاماً
হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ; বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
সূত্র: আল-কুরআন — 25:65-66
8. ঈমান ও জাহান্নাম থেকে সুরক্ষা
رَبَّنَٓا اِنَّـنَٓا اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ
হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 3:16
9. কঠিন রোগ থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
হে আল্লাহ! আমি শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠরোগ এবং সকল মন্দ রোগ থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Abu Dawud 1554; Nasa'i 5493