بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحَابِ الْفٖيلِؕ ١ اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فٖي تَضْلٖيلٍۙ ٢ وَاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابٖيلَۙ ٣ تَرْمٖيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجّٖيلٍۙۖ ٤ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَاْكُولٍ ٥
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? (2) তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? (3) তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, (4) যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। (5) অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
আল-কুরআন105:1-5
ফাতিহার পর পড়া হয়: ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং বিতর, সুন্নত ও নফলের প্রতি রাকাতে।
হানাফি মাযহাব অনুযায়ী; অন্যান্য মাযহাবে কিছু ভিন্নতা আছে।
লেখার আকার পরিবর্তনযোগ্য, অফলাইনে চলে, বিনামূল্যে ও বিজ্ঞাপনমুক্ত।