ধাপে ধাপে উমরাহ
  1. প্রথম পাতা
  2. দোয়া
  3. নামাজের দোয়া
  4. সূরা আল-মাউন

নামাজের দোয়া

সূরা আল-মাউন

সূরা আল-মাউন — নামাজের দোয়া অংশের দোয়া। নিচে এর আরবি, অর্থ ও সূত্র দেওয়া হলো।

আরবি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اَرَاَيْتَ الَّذٖى يُكَذِّبُ بِالدّٖينِۜ ۝١ فَذٰلِكَ الَّذٖى يَدُعُّ الْيَتٖيمَۙ ۝٢ وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكٖينِۜ ۝٣ فَوَيْلٌ لِلْمُصَلّٖينَۙ ۝٤ اَلَّذٖينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَۙ ۝٥ اَلَّذٖينَ هُمْ يُرَٓاؤُ۫نَۙ ۝٦ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ۝٧

অর্থ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? (2) সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় (3) এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। (4) অতএব দুর্ভোগ সেসব নামাযীর, (5) যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; (6) যারা তা লোক-দেখানোর জন্য করে (7) এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

সূত্র

আল-কুরআন107:1-7

সূত্র ও পদ্ধতি →

নামাজে স্থান

ফাতিহার পর পড়া হয়: ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং বিতর, সুন্নত ও নফলের প্রতি রাকাতে।

হানাফি মাযহাব অনুযায়ী; অন্যান্য মাযহাবে কিছু ভিন্নতা আছে।

এই দোয়াটি অ্যাপে পড়ুন

লেখার আকার পরিবর্তনযোগ্য, অফলাইনে চলে, বিনামূল্যে ও বিজ্ঞাপনমুক্ত।

এই অংশের আরও দোয়া

সর্বশেষ হালনাগাদ: · প্রস্তুতকারী: Adım Adım Umre