اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ. لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ، مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ صَادِقُ الْوَعْدِ الْأَمِينُ. اَللّٰهُمَّ أَحْيِنِي عَلَى سُنَّةِ نَبِيِّكَ، وَتَوَفَّنِي عَلَى مِلَّتِهِ، وَأَعِذْنِي مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ. سُبْحَانَكَ مَا عَبَدْنَاكَ حَقَّ عِبَادَتِكَ يَا اَللّٰهُ. سُبْحَانَكَ مَا ذَكَرْنَاكَ حَقَّ ذِكْرِكَ يَا اَللّٰهُ. سُبْحَانَكَ مَا شَكَرْنَاكَ حَقَّ شُكْرِكَ يَا اَللّٰهُ. سُبْحَانَكَ مَا أَعْلَى شَأْنَكَ يَا اَللّٰهُ. سُبْحَانَ اللّٰهِ عَدَدَ خَلْقِهِ. سُبْحَانَ اللّٰهِ رِضَا نَفْسِهِ. سُبْحَانَ اللّٰهِ زِنَةَ عَرْشِهِ. سُبْحَانَ اللّٰهِ مِدَادَ كَلِمَاتِهِ. اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ كَمَا هَدَيْتَنِي لِلْإِسْلَامِ أَنْ لَا تَنْزِعَهُ مِنِّي حَتَّى تَتَوَفَّانِي عَلَيْهِ وَأَنَا مُسْلِمٌ. اَللّٰهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَمِنْ فَوْقِي نُورًا، وَمِنْ تَحْتِي نُورًا، وَمِنْ أَمَامِي نُورًا، وَمِنْ خَلْفِي نُورًا، وَاجْعَلْ لِي فِي نَفْسِي نُورًا. اَللّٰهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَارْزُقْنِي عِلْمًا تَنْفَعُنِي بِهِ. اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي رِزْقِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي. اَللّٰهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ. اَللّٰهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ، وَعَمَلِي مِنَ الرِّيَاءِ، وَلِسَانِي مِنَ الْكَذِبِ، وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ، فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ. اَللّٰهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي أَبَدًا مَا أَبْقَيْتَنِي، وَارْحَمْنِي أَنْ أَتَكَلَّفَ مَا لَا يَعْنِينِي، وَارْزُقْنِي حُسْنَ النَّظَرِ فِيمَا يُرْضِيكَ عَنِّي. رَبِّ اغْفِرْ وَارْحَمْ، وَاعْفُ وَتَكَرَّمْ، وَتَجَاوَزْ عَمَّا تَعْلَمُ، إِنَّكَ تَعْلَمُ مَا لَا نَعْلَمُ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ. إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللّٰهِ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيمٌ.
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আর সমস্ত প্রশংসা আল্লাহরই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি অধিপতি, সত্য ও সুস্পষ্ট; মুহাম্মাদ আল্লাহর রাসূল, প্রতিশ্রুতিতে সত্যবাদী ও বিশ্বস্ত। হে আল্লাহ! আমাকে আপনার নবীর সুন্নাতের উপর জীবিত রাখুন, তাঁর মিল্লাতের উপর মৃত্যু দিন এবং পথভ্রষ্টকারী ফিতনা থেকে আমাকে রক্ষা করুন। আপনি পবিত্র! আপনার ইবাদতের যে হক, সেভাবে আমরা আপনার ইবাদত করতে পারিনি, হে আল্লাহ! আপনি পবিত্র! আপনার জিকিরের যে হক, সেভাবে আমরা আপনাকে স্মরণ করতে পারিনি, হে আল্লাহ! আপনি পবিত্র! আপনার শোকরের যে হক, সেভাবে আমরা আপনার শোকর করতে পারিনি, হে আল্লাহ! আপনি পবিত্র! আপনার মর্যাদা কতই না উচ্চ, হে আল্লাহ! আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তাঁর সৃষ্টির সংখ্যার সমান। আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তাঁর সন্তুষ্টি পরিমাণ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তাঁর আরশের ওজনের সমান। আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তাঁর বাণীসমূহের কালির পরিমাণ। হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি, যেভাবে আপনি আমাকে ইসলামের পথ দেখিয়েছেন, তেমনি তা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না, যতক্ষণ না আপনি আমাকে এর উপর মুসলিম অবস্থায় মৃত্যু দান করেন। হে আল্লাহ! আমার অন্তরে নূর দিন, আমার জিহ্বায় নূর, আমার দৃষ্টিতে নূর এবং আমার শ্রবণে নূর; আমার ডানে নূর ও আমার বামে নূর, আমার উপরে নূর ও আমার নিচে নূর, আমার সামনে নূর ও আমার পেছনে নূর; আর আমার সত্তার মধ্যে আমার জন্য নূর দিন। হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, যা আমার উপকারে আসবে তা আমাকে শিক্ষা দিন এবং আমাকে এমন জ্ঞান দান করুন যার দ্বারা আপনি আমাকে উপকৃত করবেন। হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার রিজিক প্রশস্ত করুন এবং আপনি আমাকে যা রিজিক দিয়েছেন তাতে বরকত দিন। হে আল্লাহ! আমাদের সকল কাজের পরিণাম সুন্দর করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ! আমার অন্তরকে নিফাক থেকে, আমার আমলকে লোকদেখানো থেকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করুন; কেননা চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় আপনি জানেন। হে আল্লাহ! যতদিন আপনি আমাকে জীবিত রাখবেন, গুনাহ বর্জনের (তাওফিক দিয়ে) আমার প্রতি রহম করুন; অনর্থক বিষয়ে জড়িয়ে পড়া থেকে (রক্ষা করে) আমার প্রতি রহম করুন; এবং যা আপনাকে আমার প্রতি সন্তুষ্ট করে, তাতে আমাকে সুন্দর দৃষ্টি দান করুন। হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, মাফ করুন ও অনুগ্রহ করুন, এবং আপনি যা জানেন তা উপেক্ষা করুন; নিশ্চয়ই আপনি জানেন যা আমরা জানি না; নিশ্চয়ই আপনি সর্বাধিক পরাক্রমশালী, সর্বাধিক মহানুভব। হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা’আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা’বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ তা’আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।
উমরাহর প্রচলিত দোয়াDiyanet, Hajj and Umrah Duas (2026) p.81-87