আরবি
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِنَّٓا اَنْزَلْنَاهُ فٖي لَيْلَةِ الْقَدْرِۚ ١ وَمَٓا اَدْرٰيكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ ٢ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ اَلْفِ شَهْرٍؕ ٣ تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَالرُّوحُ فٖيهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِنْ كُلِّ اَمْرٍۙۛ ٤ سَلَامٌࣞۛ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ ٥
অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) আমি একে নাযিল করেছি শবে-কদরে। (2) শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? (3) শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (4) এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। (5) এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
সূত্র
আল-কুরআন97:1-5