ধাপে ধাপে উমরাহ
  1. প্রথম পাতা
  2. দোয়া
  3. নামাজের দোয়া
  4. সূরা আল-লাইল

নামাজের দোয়া

সূরা আল-লাইল

সূরা আল-লাইল — নামাজের দোয়া অংশের দোয়া। নিচে এর আরবি, অর্থ ও সূত্র দেওয়া হলো।

আরবি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ ۝١ وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ ۝٢ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ ۝٣ اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ ۝٤ فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ ۝٥ وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ ۝٦ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرٰىؕ ۝٧ وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰىۙ ۝٨ وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ ۝٩ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرٰىؕ ۝١٠ وَمَا يُغْنٖي عَنْهُ مَالُـهُٓ اِذَا تَرَدّٰىؕ ۝١١ اِنَّ عَلَيْنَا لَلْهُدٰىؗ ۝١٢ وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُو۫لٰى ۝١٣ فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ ۝١٤ لَا يَصْلٰيهَٓا اِلَّا الْاَشْقٰىۙ ۝١٥ اَلَّذٖي كَذَّبَ وَتَوَلّٰىؕ ۝١٦ وَسَيُجَنَّبُهَا الْاَتْقٰىۙ ۝١٧ اَلَّذٖي يُؤْتٖي مَالَهُ يَتَزَكّٰىۚ ۝١٨ وَمَا لِاَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزٰىۙ ۝١٩ اِلَّا ابْتِغَٓاءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰىۚ ۝٢٠ وَلَسَوْفَ يَرْضٰى ۝٢١

অর্থ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, (2) শপথ দিনের, যখন সে আলোকিত হয় (3) এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, (4) নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। (5) অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, (6) এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, (7) আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। (8) আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় (9) এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, (10) আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। (11) যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। (12) আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। (13) আর আমি মালিক ইহকালের ও পরকালের। (14) অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। (15) এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, (16) যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (17) এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, (18) যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। (19) এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। (20) তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। (21) সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

সূত্র

আল-কুরআন92:1-21

সূত্র ও পদ্ধতি →

এই অংশের আরও দোয়া

সর্বশেষ হালনাগাদ: · Adım Adım Umre