- প্রথম পাতা
- দোয়া
- দৈনিক দোয়া
- প্রিন্টযোগ্য সংস্করণ (PDF)
দৈনিক দোয়া
কুরআনে নবীদের দোয়া ও সহিহ হাদিসের দোয়া
1. হিদায়াত ও অবিচলতা
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةًۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
সূত্র: আল-কুরআন — 3:8
2. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: পিতা-মাতা ও মুমিনদের জন্য
رَبَّـنَا اغْفِرْ لٖي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنٖينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُࣖ
হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
সূত্র: আল-কুরআন — 14:41
3. দুনিয়া ও আখিরাতের কল্যাণ
رَبَّنَٓا اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 2:201
4. দ্বীনের ওপর অবিচলতা
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো।
সূত্র: হাদিস — Tirmidhi 2140
5. হযরত ইউনুস (আ.)-এর দোয়া: সংকট ও বিপদে
لَٓا اِلٰهَ اِلَّٓا اَنْتَ سُبْحَانَكَࣗ اِنّٖي كُنْتُ مِنَ الظَّالِمٖينَۚ
তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
সূত্র: আল-কুরআন — 21:87
6. হালাল রিযিক
اَللّٰهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! তোমার হালাল দিয়ে আমাকে তোমার হারাম থেকে বাঁচাও। তোমার অনুগ্রহে আমাকে তুমি ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী করো না।
সূত্র: হাদিস — Tirmidhi 3563
7. হযরত মূসা (আ.)-এর দোয়া: কাজের সহজতা
رَبِّ اشْرَحْ لٖي صَدْرٖيۙ وَيَسِّرْ لٖٓي اَمْرٖيۙ
হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন।
সূত্র: আল-কুরআন — 20:25-26
8. জ্ঞান বৃদ্ধি (নবী (সা.)-কে শেখানো)
رَبِّ زِدْنٖي عِلْماً
হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
সূত্র: আল-কুরআন — 20:114
9. হিদায়াত, তাকওয়া ও পবিত্রতা
اَللّٰهُمَّ اِنِّي أَسْأَلُكَ الْهُدٰى وَالتُّقٰى وَالْعَفَافَ وَالْغِنٰى
হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও অমুখাপেক্ষিতা চাই।
সূত্র: হাদিস — Muslim 2721
10. সর্বাবস্থায় প্রশংসা
اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى كُلِّ حَالٍ
সর্বাবস্থায় আল্লাহর জন্যই সকল প্রশংসা।
সূত্র: হাদিস — Ibn Majah 3803
11. ধৈর্য ও দৃঢ়তা
رَبَّنَٓا اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرٖينَۜ
হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
সূত্র: আল-কুরআন — 2:250
12. আল্লাহর ওপর ভরসা
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكٖيلُ
আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী।
সূত্র: আল-কুরআন — 3:173
13. চোখ জুড়ানো পরিবার
رَبَّـنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقٖينَ اِمَاماً
হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
সূত্র: আল-কুরআন — 25:74
14. হযরত আইয়ুব (আ.)-এর দোয়া: আরোগ্য ও রহমত
اَنّٖي مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمٖينَۚ
আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।
সূত্র: আল-কুরআন — 21:83
15. সব ক্ষতি থেকে সুরক্ষা
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছু ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
সূত্র: হাদিস — Abu Dawud 5088; Tirmidhi 3388
16. দুশ্চিন্তা ও অলসতা থেকে আশ্রয়
اَللّٰهُمَّ اِنِّي اَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ
হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অলসতা থেকে তোমার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Bukhari 6369
17. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: নামাযে অবিচলতা
رَبِّ اجْعَلْنٖي مُقٖيمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتٖيࣗ رَبَّـنَا وَتَقَبَّلْ دُعَٓاءِ
হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
সূত্র: আল-কুরআন — 14:40
18. ক্ষমা ও নিরাপত্তা
اَللّٰهُمَّ اِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِ
হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই।
সূত্র: হাদিস — Ibn Majah 3871
19. হিদায়াত ও নিরাপত্তা
اَللّٰهُمَّ اهْدِن۪ي ف۪يمَنْ هَدَيْتَ وَعَافِن۪ي ف۪يمَنْ عَافَيْتَ
হে আল্লাহ! যাদের তুমি হেদায়েত দিয়েছ তাদের মধ্যে আমাকেও হেদায়েত দাও এবং যাদের তুমি নিরাপত্তা দিয়েছ তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দাও।
সূত্র: হাদিস — Abu Dawud 1425; Tirmidhi 464
20. হযরত ইউসুফ (আ.)-এর দোয়া: উত্তম মৃত্যু
تَوَفَّنٖي مُسْلِماً وَاَلْحِقْنٖي بِالصَّالِحٖينَ
আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।
সূত্র: আল-কুরআন — 12:101
21. হযরত নূহ (আ.)-এর দোয়া: বরকতময় অবতরণস্থল
رَبِّ اَنْزِلْنٖي مُنْزَلاً مُبَارَكاً وَاَنْتَ خَيْرُ الْمُنْزِلٖينَ
পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী।
সূত্র: আল-কুরআন — 23:29
22. তাঁর রহমতের আশ্রয়
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক! তোমার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি।
সূত্র: হাদিস — Tirmidhi 3524
23. হযরত ইবরাহিম ও ইসমাঈল (আ.)-এর দোয়া: আমল কবুল
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاؕ اِنَّكَ اَنْتَ السَّمٖيعُ الْعَلٖيمُ
পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।
সূত্র: আল-কুরআন — 2:127
24. অন্তরের নূর
اَللّٰهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا
হে আল্লাহ! আমার অন্তরে নূর রেখে দাও।
সূত্র: হাদিস — Muslim 763
25. ক্ষমা ও রহমত (নবী (সা.)-কে শেখানো)
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمٖينَ
হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী।
সূত্র: আল-কুরআন — 23:118
26. ক্ষমা প্রার্থনা
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
হে আল্লাহ! নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো।
সূত্র: হাদিস — Ibn Majah 3850
27. হযরত সুলাইমান (আ.)-এর দোয়া: নিয়ামতের শোকর
رَبِّ اَوْزِعْنٖٓي اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتٖٓي اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحاً تَرْضٰيهُ وَاَدْخِلْنٖي بِرَحْمَتِكَ فٖي عِبَادِكَ الصَّالِحٖينَ
হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থদাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত কর।
সূত্র: আল-কুরআন — 27:19
28. অনিষ্ট থেকে সুরক্ষা
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয় চাই তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।
সূত্র: হাদিস — Muslim 2708
29. রিযিকে বরকত
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
হে আল্লাহ! তুমি আমাদের যে রিযিক দিয়েছ তাতে বরকত দাও এবং আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো।
সূত্র: উমরাহর প্রচলিত দোয়া — Muvatta (Mâlik 1705) — Urve b. Zübeyr
30. তাসবিহ, সালাম ও হামদ
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَۚ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلٖينَۚ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمٖينَ
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
সূত্র: আল-কুরআন — 37:180-182
31. হযরত আদম (আ.)-এর দোয়া: তওবা
رَبَّـنَا ظَلَمْنَٓا اَنْفُسَنَا وَاِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرٖينَ
হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।
সূত্র: আল-কুরআন — 7:23
32. হযরত নূহ (আ.)-এর দোয়া: ক্ষমা
رَبِّ اِنّٖٓي اَعُوذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَيْسَ لٖي بِهٖ عِلْمٌؕ وَاِلَّا تَغْفِرْ لٖي وَتَرْحَمْنٖٓي اَكُنْ مِنَ الْخَاسِرٖينَ
হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।
সূত্র: আল-কুরআন — 11:47
33. হযরত নূহ (আ.)-এর দোয়া: পিতা-মাতা ও মুমিনগণ
رَبِّ اغْفِرْ لٖي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِناً وَلِلْمُؤْمِنٖينَ وَالْمُؤْمِنَاتِؕ
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন।
সূত্র: আল-কুরআন — 71:28
34. হযরত নূহ (আ.)-এর দোয়া: অসহায় অবস্থায় সাহায্য
اَنّٖي مَغْلُوبٌ فَانْتَصِرْ
আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
সূত্র: আল-কুরআন — 54:10
35. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: মক্কার জন্য
رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَارْزُقْ اَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۜ
পরওয়ারদেগার! এ স্থানকে তুমি শান্তিধান কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা অল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে, তাদেরকে ফলের দ্বারা রিযিক দান কর।
সূত্র: আল-কুরআন — 2:126
36. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: আত্মসমর্পণ ও তওবা
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَٓا اُمَّةً مُسْلِمَةً لَكَۖ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحٖيمُ
পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু।
সূত্র: আল-কুরআন — 2:128
37. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: নিরাপত্তা ও তাওহীদ
رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِناً وَاجْنُبْنٖي وَبَنِيَّ اَنْ نَعْبُدَ الْاَصْنَامَؕ
হে পালনকর্তা, এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।
সূত্র: আল-কুরআন — 14:35
38. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: প্রজ্ঞা ও জান্নাত
رَبِّ هَبْ لٖي حُكْماً وَاَلْحِقْنٖي بِالصَّالِحٖينَۙ وَاجْعَلْ لٖي لِسَانَ صِدْقٍ فِي الْاٰخِرٖينَۙ وَاجْعَلْنٖي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعٖيمِۙ
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর। এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
সূত্র: আল-কুরআন — 26:83-85
39. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: বিশুদ্ধ অন্তর
وَلَا تُخْزِنٖي يَوْمَ يُبْعَثُونَۙ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَۙ اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلٖيمٍؕ
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না; কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
সূত্র: আল-কুরআন — 26:87-89
40. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: সৎ সন্তান
رَبِّ هَبْ لٖي مِنَ الصَّالِحٖينَ
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
সূত্র: আল-কুরআন — 37:100
41. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: তাওয়াক্কুল
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَبْنَا وَاِلَيْكَ الْمَصٖيرُ
হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
সূত্র: আল-কুরআন — 60:4
42. হযরত ইবরাহিম (আ.)-এর দোয়া: ফিতনা থেকে সুরক্ষা
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذٖينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنْتَ الْعَزٖيزُ الْحَكٖيمُ
হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূত্র: আল-কুরআন — 60:5
43. হযরত হুদ (আ.)-এর তাওয়াক্কুল
اِنّٖي تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ رَبّٖي وَرَبِّكُمْؕ مَا مِنْ دَٓابَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ بِنَاصِيَتِهَاؕ اِنَّ رَبّٖي عَلٰى صِرَاطٍ مُسْتَقٖيمٍ
আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদেগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই।
সূত্র: আল-কুরআন — 11:56
44. হযরত লূত (আ.)-এর দোয়া: পরিবারের মুক্তি
رَبِّ نَجِّنٖي وَاَهْلٖي مِمَّا يَعْمَلُونَ
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 26:169
45. হযরত লূত (আ.)-এর দোয়া: বিপর্যয়কারীদের বিরুদ্ধে সাহায্য
رَبِّ انْصُرْنٖي عَلَى الْقَوْمِ الْمُفْسِدٖينَࣖ
হে আমার পালনকর্তা, দুস্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।
সূত্র: আল-কুরআন — 29:30
46. হযরত শুআইব (আ.)-এর দোয়া: ন্যায্য ফয়সালা
عَلَى اللّٰهِ تَوَكَّلْنَاؕ رَبَّـنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَيْرُ الْفَاتِحٖينَ
আল্লাহর প্রতিই আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আপনিই শ্রেষ্ঠতম ফয়সালাকারী।
সূত্র: আল-কুরআন — 7:89
47. হযরত ইয়াকুব (আ.)-এর নিবেদন: দুঃখ ও বেদনা
اِنَّـمَٓا اَشْكُوا بَثّٖي وَحُزْنٖٓي اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُونَ
আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জান না।
সূত্র: আল-কুরআন — 12:86
48. হযরত মূসা (আ.)-এর দোয়া: ইস্তিগফার
رَبِّ اِنّٖي ظَلَمْتُ نَفْسٖي فَاغْفِرْ لٖي
হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আমাকে ক্ষমা করুন।
সূত্র: আল-কুরআন — 28:16
49. হযরত মূসা (আ.)-এর দোয়া: জালিমদের থেকে মুক্তি
رَبِّ نَجِّنٖي مِنَ الْقَوْمِ الظَّالِمٖينَࣖ
হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 28:21
50. হযরত মূসা (আ.)-এর দোয়া: সঠিক পথ
عَسٰى رَبّٖٓي اَنْ يَهْدِيَنٖي سَوَٓاءَ السَّبٖيلِ
আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন।
সূত্র: আল-কুরআন — 28:22
51. হযরত মূসা (আ.)-এর দোয়া: রিজিক ও কল্যাণ
رَبِّ اِنّٖي لِمَٓا اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقٖيرٌ
হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।
সূত্র: আল-কুরআন — 28:24
52. হযরত মূসা (আ.)-এর দোয়া: ভাইয়ের জন্য ক্ষমা
رَبِّ اغْفِرْ لٖي وَلِاَخٖي وَاَدْخِلْنَا فٖي رَحْمَتِكَؗ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمٖينَࣖ
হে আমার পরওয়ারদেগার, ক্ষমা কর আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত কর। তুমি যে সর্বাধিক করুণাময়।
সূত্র: আল-কুরআন — 7:151
53. হযরত মূসা (আ.)-এর দোয়া: রহমত ও ক্ষমা
اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرٖينَ
তুমি যে আমাদের রক্ষক-সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা কর। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী।
সূত্র: আল-কুরআন — 7:155
54. হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া: পবিত্র সন্তান
رَبِّ هَبْ لٖي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةًۚ اِنَّكَ سَمٖيعُ الدُّعَٓاءِ
হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
সূত্র: আল-কুরআন — 3:38
55. হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া: একাকী না থাকা
رَبِّ لَا تَذَرْنٖي فَرْداً وَاَنْتَ خَيْرُ الْوَارِثٖينَۚ
হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
সূত্র: আল-কুরআন — 21:89
56. হযরত ঈসা (আ.)-এর দোয়া: রিজিক ও বরকত
اللّٰهُمَّ رَبَّنَٓا اَنْزِلْ عَلَيْنَا مَٓائِدَةً مِنَ السَّمَٓاءِ تَكُونُ لَنَا عٖيدًا لِاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرَّازِقٖينَ
হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।
সূত্র: আল-কুরআন — 5:114
57. সত্যের সাথে প্রবেশ ও প্রস্থান (নবী (সা.)-কে শেখানো)
رَبِّ اَدْخِلْنٖي مُدْخَلَ صِدْقٍ وَاَخْرِجْنٖي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لٖي مِنْ لَدُنْكَ سُلْطَاناً نَصٖيراً
হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।
সূত্র: আল-কুরআন — 17:80
58. শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় (নবী (সা.)-কে শেখানো)
رَبِّ اَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطٖينِۙ وَاَعُوذُ بِكَ رَبِّ اَنْ يَحْضُرُونِ
হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
সূত্র: আল-কুরআন — 23:97-98
59. সাধ্যের অতিরিক্ত বোঝা থেকে রক্ষা
رَبَّنَا لَا تُؤَاخِذْنَٓا اِنْ نَسٖينَٓا اَوْ اَخْطَاْنَاۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَٓا اِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذٖينَ مِنْ قَبْلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖۚ وَاعْفُ عَنَّا۠ وَاغْفِرْ لَنَا۠ وَارْحَمْنَا۠ اَنْتَ مَوْلٰينَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرٖينَ
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।
সূত্র: আল-কুরআন — 2:286
60. রাজত্বের মালিক আল্লাহ (নবী (সা.)-কে শেখানো)
اللّٰهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَٓاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَٓاءُؗ وَتُعِزُّ مَنْ تَشَٓاءُ وَتُذِلُّ مَنْ تَشَٓاءُؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدٖيرٌ تُولِجُ الَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي الَّيْلِؗ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّؗ وَتَرْزُقُ مَنْ تَشَٓاءُ بِغَيْرِ حِسَابٍ
ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান কর।
সূত্র: আল-কুরআন — 3:26-27
61. ঈমান ও জাহান্নাম থেকে সুরক্ষা
رَبَّنَٓا اِنَّـنَٓا اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ
হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
সূত্র: আল-কুরআন — 3:16
62. হযরত ঈসা (আ.)-এর হাওয়ারিদের দোয়া
رَبَّنَٓا اٰمَنَّا بِمَٓا اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدٖينَ
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।
সূত্র: আল-কুরআন — 3:53
63. দৃঢ়তা ও ক্ষমা
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَاِسْرَافَنَا فٖٓي اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرٖينَ
হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।
সূত্র: আল-কুরআন — 3:147
64. সৃষ্টি নিয়ে চিন্তা
رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًاۚ سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَٓا اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهُؕ وَمَا لِلظَّالِمٖينَ مِنْ اَنْصَارٍ
পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।
সূত্র: আল-কুরআন — 3:191-192
65. নেককারদের সাথে মৃত্যু
رَبَّنَٓا اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادٖى لِلْاٖيمَانِ اَنْ اٰمِنُوا بِرَبِّكُمْ فَاٰمَنَّاۗ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِۚ
হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
সূত্র: আল-কুরআন — 3:193
66. প্রতিশ্রুতি লাভ
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمٖيعَادَ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।
সূত্র: আল-কুরআন — 3:194
67. জালিমদের সঙ্গী না হওয়া
رَبَّـنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمٖينَࣖ
হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
সূত্র: আল-কুরআন — 7:47
68. ধৈর্য ও মুসলিম হিসেবে মৃত্যু
رَبَّـنَٓا اَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَتَوَفَّـنَا مُسْلِمٖينَࣖ
হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।
সূত্র: আল-কুরআন — 7:126
69. আল্লাহই আমার জন্য যথেষ্ট (নবী (সা.)-কে শেখানো)
حَسْبِيَ اللّٰهُؗ لَٓا اِلٰهَ اِلَّا هُوَؕ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظٖيمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।
সূত্র: আল-কুরআন — 9:129
70. হযরত মূসা (আ.)-এর কওমের দোয়া: তাওয়াক্কুল
عَلَى اللّٰهِ تَوَكَّلْنَاۚ رَبَّـنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمٖينَۙ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرٖينَ
আমরা আল্লাহর উপর ভরসা করেছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
সূত্র: আল-কুরআন — 10:85-86
71. পিতা-মাতার জন্য রহমত
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانٖي صَغٖيراًؕ
হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
সূত্র: আল-কুরআন — 17:24
72. আসহাবে কাহাফের দোয়া
رَبَّنَٓا اٰتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَداً
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।
সূত্র: আল-কুরআন — 18:10
73. ক্ষমা ও দয়া
رَبَّـنَٓا اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرَّاحِمٖينَۚ
হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
সূত্র: আল-কুরআন — 23:109
74. জাহান্নাম থেকে সুরক্ষা
رَبَّـنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَࣗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَاماًࣗ اِنَّهَا سَٓاءَتْ مُسْتَقَراًّ وَمُقَاماً
হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ; বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
সূত্র: আল-কুরআন — 25:65-66
75. আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া
رَبَّـنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْماً فَاغْفِرْ لِلَّذٖينَ تَابُوا وَاتَّبَعُوا سَبٖيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحٖيمِ رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍۨ الَّتٖي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَٓائِهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْؕ اِنَّكَ اَنْتَ الْعَزٖيزُ الْحَكٖيمُۚ
হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূত্র: আল-কুরআন — 40:7-8
76. কৃতজ্ঞতা ও নেক সন্তান
رَبِّ اَوْزِعْنٖٓي اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتٖٓي اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحاً تَرْضٰيهُ وَاَصْلِحْ لٖي فٖي ذُرِّيَّتٖيۚ اِنّٖي تُبْتُ اِلَيْكَ وَاِنّٖي مِنَ الْمُسْلِمٖينَ
হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের শোকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম।
সূত্র: আল-কুরআন — 46:15
77. ঈমানি ভাইদের জন্য
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذٖينَ سَبَقُونَا بِالْاٖيمَانِ وَلَا تَجْعَلْ فٖى قُلُوبِنَا غِلًّا لِلَّذٖينَ اٰمَنُوا رَبَّنَٓا اِنَّكَ رَؤُ۫فٌ رَحٖيمٌ۟
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
সূত্র: আল-কুরআন — 59:10
78. নূরের পূর্ণতা
رَبَّـنَٓا اَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَاۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدٖيرٌ
হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।
সূত্র: আল-কুরআন — 66:8
79. হযরত আসিয়ার দোয়া: জান্নাতে একটি ঘর
رَبِّ ابْنِ لٖي عِنْدَكَ بَيْتاً فِي الْجَنَّةِ وَنَجِّنٖي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنٖي مِنَ الْقَوْمِ الظَّالِمٖينَۙ
হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুস্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
সূত্র: আল-কুরআন — 66:11
80. অসুস্থের আরোগ্যের দোয়া
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
হে আল্লাহ, মানুষের রব! কষ্ট দূর করে দিন, তাকে আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যদাতা; আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই — এমন আরোগ্য যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।
সূত্র: হাদিস — Bukhari 5743; Muslim 2191
81. হযরত জিবরাঈল (আ.)-এর রুকইয়া
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি, তোমাকে কষ্টদায়ক সবকিছু থেকে, প্রত্যেক আত্মা অথবা হিংসুক চোখের অনিষ্ট থেকে। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি।
সূত্র: হাদিস — Muslim 2186
82. রোগী দেখতে গেলে (৭ বার)
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
আমি মহান আরশের রব মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে আরোগ্য দান করেন।
সূত্র: হাদিস — Abu Dawud 3106; Tirmidhi 2083
83. ব্যথার স্থানে হাত রেখে
بِاسْمِ اللَّهِ (ثَلاَثًا)، أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (سَبْعَ مَرَّاتٍ)
(ব্যথার স্থানে হাত রেখে তিনবার) বিসমিল্লাহ। (সাতবার) আমি যা অনুভব করি ও যার আশঙ্কা করি তার অনিষ্ট থেকে আল্লাহ ও তাঁর কুদরতের আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 2202
84. দেহ, শ্রবণ ও দৃষ্টির সুস্থতা
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিতে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। (সকাল-সন্ধ্যা তিনবার করে)
সূত্র: হাদিস — Abu Dawud 5090
85. কঠিন রোগ থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
হে আল্লাহ! আমি শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠরোগ এবং সকল মন্দ রোগ থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Abu Dawud 1554; Nasa'i 5493
86. রোগীকে সান্ত্বনা
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
কোনো ক্ষতি নেই, ইনশাআল্লাহ (এ অসুস্থতা গুনাহ থেকে) পবিত্রতা।
সূত্র: হাদিস — Bukhari 3616, 5656
87. ফজরের পর: জ্ঞান, রিজিক, আমল
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلاً مُتَقَبَّلاً
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল চাই।
সূত্র: হাদিস — Ibn Majah 925
88. মেজবানের জন্য বরকতের দোয়া
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
হে আল্লাহ! আপনি তাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন, তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি রহম করুন।
সূত্র: হাদিস — Muslim 2042
89. আনাস (রা.)-এর জন্য নবী (সা.)-এর বরকতের দোয়া
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন।
সূত্র: হাদিস — Bukhari 6334, 6344; Muslim 2480
90. অল্পে তুষ্টি ও বরকত
اَللّٰهُمَّ قَنِّعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لِي فِيهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ
হে আল্লাহ! আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন, তাতে বরকত দিন এবং আমার প্রত্যেক হারানো জিনিসের বদলে উত্তম কিছু দান করুন।
সূত্র: উমরাহর প্রচলিত দোয়া — Diyanet, Hajj and Umrah Duas (2026) p.109; Hâkim, el-Müstedrek (İbn Abbas (r.a.))
91. গুনাহ ও ঋণ থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
হে আল্লাহ! আমি গুনাহ ও ঋণ থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Bukhari 832, 2397
92. নিয়ামতের সুরক্ষা
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
হে আল্লাহ! আমি আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার দেওয়া সুস্থতার পরিবর্তন, আপনার আকস্মিক শাস্তি এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 2739
93. খাওয়ার পর প্রশংসা
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে এটি খাওয়ালেন এবং রিজিক হিসেবে দান করলেন।
সূত্র: হাদিস — Tirmidhi 3458; Abu Dawud 4023; Ibn Majah 3285
94. যিনি খাওয়ালেন তার জন্য দোয়া
اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَأَسْقِ مَنْ أَسْقَانِي
হে আল্লাহ! যে আমাকে খাওয়াল তাকে খাওয়ান এবং যে আমাকে পান করাল তাকে পান করান।
সূত্র: হাদিস — Muslim 2055
95. বিপদের সময়
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি মহান, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব।
সূত্র: হাদিস — Bukhari 6346; Muslim 2730
96. বিপদগ্রস্তের দোয়া
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! আমি আপনারই রহমতের আশা করি; সুতরাং চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না, আর আমার সকল বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
সূত্র: হাদিস — Abu Dawud 5090
97. বিপদে তাওহীদ
اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا
আল্লাহ, আল্লাহই আমার রব; আমি তাঁর সাথে কোনো কিছুকে শরিক করি না।
সূত্র: হাদিস — Abu Dawud 1525; Ibn Majah 3882
98. জান্নাতের এক ধনভাণ্ডার
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
সূত্র: হাদিস — Bukhari 6384; Muslim 2704
99. বিপদে পড়লে
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর বদলে আমাকে উত্তম কিছু দান করুন।
সূত্র: হাদিস — Muslim 918
100. আমার কৃতকর্মের অনিষ্ট থেকে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
হে আল্লাহ! আমি যা করেছি তার অনিষ্ট থেকে এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 2716
101. ভয়ের সময়
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মোকাবিলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Abu Dawud 1537
102. রাগের সময়
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Bukhari 6115; Muslim 2610
103. বৃষ্টির দোয়া
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ
হে আল্লাহ! আমাদের এমন বৃষ্টি দান করুন যা ত্রাণদায়ক, সুপেয়, সবুজকারী, উপকারী, ক্ষতিকর নয়; শীঘ্র, বিলম্বিত নয়।
সূত্র: হাদিস — Abu Dawud 1169
104. খরায় সাহায্য প্রার্থনা
اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا
হে আল্লাহ! আমাদের বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদের বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদের বৃষ্টি দিন।
সূত্র: হাদিস — Bukhari 1014; Muslim 897
105. বৃষ্টি হলে
اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا
হে আল্লাহ! একে উপকারী বৃষ্টি বানিয়ে দিন।
সূত্র: হাদিস — Nasa'i 1523; Bukhari 1032
106. বৃষ্টির পর
مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ
আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে।
সূত্র: হাদিস — Bukhari 846; Muslim 71
107. অতিবৃষ্টি হলে
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
হে আল্লাহ! (বৃষ্টি) আমাদের আশেপাশে দিন, আমাদের উপর নয়।
সূত্র: হাদিস — Bukhari 1013-1015; Muslim 897
108. ঝড়ো হাওয়া বইলে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
হে আল্লাহ! আমি আপনার কাছে এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যা নিয়ে এটি প্রেরিত হয়েছে তার কল্যাণ চাই; আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যা নিয়ে এটি প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 899
109. বজ্রপাতের সময় (সাহাবির উক্তি)
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ
পবিত্র সেই সত্তা, বজ্র যাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও তাঁর ভয়ে।
সূত্র: উমরাহর প্রচলিত দোয়া — Mâlik, Muvatta, Kelâm 26 (no. 1836) — Abdullah b. Zübeyr (r.a.)
110. কঠিনে সহজতা
اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়, আর আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন।
সূত্র: হাদিস — Ibn Hibban, Sahih 974; Ibn al-Sunni, 'Amal al-Yawm 351
111. ইস্তিখারার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ
হে আল্লাহ! আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ চাই, আপনার কুদরতের মাধ্যমে শক্তি চাই এবং আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করি; কেননা আপনি সক্ষম, আমি সক্ষম নই; আপনি জানেন, আমি জানি না; আর আপনি অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ। হে আল্লাহ! যদি আপনি জানেন যে এই কাজটি আমার দ্বীন, জীবিকা ও পরিণামের দিক থেকে আমার জন্য কল্যাণকর, তবে তা আমার জন্য নির্ধারণ করুন; আর যদি জানেন যে এই কাজটি আমার দ্বীন, জীবিকা ও পরিণামের দিক থেকে আমার জন্য অকল্যাণকর, তবে তা আমার থেকে এবং আমাকে তা থেকে ফিরিয়ে দিন, আর যেখানেই কল্যাণ থাকুক তা আমার জন্য নির্ধারণ করুন, অতঃপর আমাকে তাতে সন্তুষ্ট রাখুন। ("এই কাজ"-এর স্থানে নিজের প্রয়োজনের কথা বলুন।)
সূত্র: হাদিস — Bukhari 6382, 1162
112. অনুপকারী জ্ঞান থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা বিনয়ী হয় না, এমন নফস থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না।
সূত্র: হাদিস — Muslim 2722
113. ঘর থেকে বের হওয়ার সময়
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করলাম; আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
সূত্র: হাদিস — Abu Dawud 5095; Tirmidhi 3426
114. পথভ্রষ্টতা থেকে আশ্রয়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই পথভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট করা থেকে, পদস্খলিত হওয়া বা পদস্খলিত করা থেকে, জুলুম করা বা জুলুমের শিকার হওয়া থেকে, মূর্খতা করা বা মূর্খতার শিকার হওয়া থেকে।
সূত্র: হাদিস — Abu Dawud 5094
115. পাঁচটি ব্যাপক প্রার্থনা
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে সুস্থতা দিন এবং আমাকে রিজিক দিন।
সূত্র: হাদিস — Muslim 2697
116. প্রত্যেক নামাজের পর
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
হে আল্লাহ! আপনার জিকির, আপনার শোকর ও উত্তমরূপে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
সূত্র: হাদিস — Abu Dawud 1522; Nasa'i 1303
117. দ্বীন, দুনিয়া ও আখিরাতের সংশোধন
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
হে আল্লাহ! আমার দ্বীনকে সংশোধন করে দিন, যা আমার সকল কাজের রক্ষাকবচ; আমার দুনিয়াকে সংশোধন করে দিন, যাতে আমার জীবিকা; আমার আখিরাতকে সংশোধন করে দিন, যেখানে আমার প্রত্যাবর্তন; জীবনকে আমার জন্য সকল কল্যাণে বৃদ্ধির উপায় বানিয়ে দিন এবং মৃত্যুকে আমার জন্য সকল অনিষ্ট থেকে প্রশান্তি বানিয়ে দিন।
সূত্র: হাদিস — Muslim 2720
118. সফরের দোয়া
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
(তিনবার আল্লাহু আকবার বলার পর) পবিত্র সেই সত্তা যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না; আর নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে আপনার কাছে নেকি ও তাকওয়া এবং আপনার পছন্দনীয় আমল প্রার্থনা করি। হে আল্লাহ! আমাদের এই সফর সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরের সঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ! আমি সফরের কষ্ট, অপ্রীতিকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারে মন্দ প্রত্যাবর্তন থেকে আপনার আশ্রয় চাই।
সূত্র: হাদিস — Muslim 1342
119. আরাফার দিনের দোয়া
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। ("সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।")
সূত্র: হাদিস — Tirmidhi 3585
120. যিলহজের প্রথম দশ দিন
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। (এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়; যিলহজের প্রথম দশ দিন নেক আমলের সর্বোত্তম দিন।)
সূত্র: হাদিস — Muslim 2137 (en sevimli sözler); Zilhicce'nin ilk on gününde amelin fazileti: Bukhari 969
121. তাকবীরে তাশরীক
اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আর সমস্ত প্রশংসা আল্লাহরই। (আরাফার ফজর থেকে ঈদের চতুর্থ দিনের আসর পর্যন্ত ফরজ নামাজের পর)
সূত্র: উমরাহর প্রচলিত দোয়া — Diyanet, Hac İlmihali (teşrik tekbirleri); İbn Ebî Şeybe, el-Musannef (İbn Mes'ûd (r.a.))
122. ইফতারের দোয়া
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
পিপাসা দূর হলো, শিরাগুলো সিক্ত হলো এবং ইনশাআল্লাহ প্রতিদান নিশ্চিত হলো।
সূত্র: হাদিস — Abu Dawud 2357
123. নতুন চাঁদ দেখলে
اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ
হে আল্লাহ! এই চাঁদকে আমাদের উপর বরকত ও ঈমান, নিরাপত্তা ও ইসলামসহ উদিত করুন। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব আল্লাহ।
সূত্র: হাদিস — Tirmidhi 3451
🤲 এই দোয়াগুলো পড়ার সময় অনুগ্রহ করে আমাদের, এই কাজে যারা অবদান রেখেছেন তাদের এবং সকল মুমিনকে আপনার দোয়ায় স্মরণ করুন। আল্লাহ আপনার ইবাদত ও দোয়া কবুল করুন।
ধাপে ধাপে উমরাহ · adimadimumre.com · Google Play · App Store