سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
(তিনবার আল্লাহু আকবার বলার পর) পবিত্র সেই সত্তা যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না; আর নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে আপনার কাছে নেকি ও তাকওয়া এবং আপনার পছন্দনীয় আমল প্রার্থনা করি। হে আল্লাহ! আমাদের এই সফর সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরের সঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ! আমি সফরের কষ্ট, অপ্রীতিকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারে মন্দ প্রত্যাবর্তন থেকে আপনার আশ্রয় চাই।
হাদিসMuslim 1342